1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

হজে গিয়ে মৃত্যু, মায়ের জন্য গড়াগড়ি করে কাঁদলেন ছেলে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত

সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে তীব্র দাবদাহ এবং অন্যান্য কারণে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। সৌদির সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কোনো কথা বলেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।  

তবে মক্কার আল-মুয়াইজেম নামক একটি এলাকার স্বাস্থ্যকেন্দ্রের ইমার্জেন্সি কমপ্লেক্সে শত শত মানুষ লাইন ধরেছেন। যেখানে রাখা হয়েছে মরদেহ। সেখান থেকে নিজেদের প্রিয়জনের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছেন তারা।

অনলাইনে ভেসে বেড়ানো একটি তালিকায় দেখা গেছে হজে গিয়ে এবার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। এপিকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তালিকাটি তার কাছে আসল মনে হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে অপর এক স্বাস্থ্যকর্মী বলেছেন, তাদের বিশ্বাস ইমার্জেন্সি কমপ্লেক্সটিতে ৬০০টি মরদেহ আছে।

আজ বুধবার (১৯ জুন) মক্কার এই স্বাস্থ্যকেন্দ্রে যান মিসরের এক ব্যক্তি। যখন স্বাস্থ্যকেন্দ্রটি থেকে তার মায়ের মৃত্যুর তথ্য জানানো হয় তখন সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ গড়াগড়ি করে কাঁদেন তিনি। এরপর নিজের মোবাইল হাতে নিয়ে ট্রাভেল এজেন্টকে ফোন করেন তিনি। উচ্চস্বরে তিনি বলতে থাকেন, “সে তাকে (মাকে) মেরে ফেলেছে।” ওই সময় আশপাশের মানুষ তাকে শান্ত করার চেষ্টা করেন।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দাবদাহের কথা বলা হলেও কীভাবে এবার এত মানুষের মৃত্যু হলো তারা সেটি নিশ্চিত হতে পারেনি। এছাড়া সৌদির কর্মকর্তাদের কাছে প্রশ্ন করেও বিস্তারিত কোনো উত্তর পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর