1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । বুধবার সকালে কুমিল্লা-সিলেট  আঞ্চলিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে নির্মানাধীন ফোরলেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডাঃ নয়নমনি, ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোবারক মিয়া, সাবেক জনপ্রতিনিধি বাবুল মিয়া , সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।এ সময় বক্তারা বলেন, ফোরলেন কাজের জন্য অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করায় সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দী অবস্থায় জীবন-যাপন করছে।গত ২/৩ বছর যাবত এখানে প্রায় ১ হাজার একর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এছাড়া জলাবদ্ধতার কারনে এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগব্যাধীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, পানি নিষ্কাশনের জন্য বর্তমানে ড্রেনেজ ব্যাবস্থায় যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। লক্ষাধিক মানুষকে জলাবদ্ধতার হাত  রক্ষার পাশাপাশি কৃষি ও কৃষকদের রক্ষায় বড় পরিসরে ড্রেণেজ ব্যবস্থা চালুর দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্দ জনতা কুমিল্লা -সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জনদুর্ভোগ লাঘবে  মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর