1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত

প্রীতির বন্ধনে এসো স্মৃতির প্রাঙ্গনে, ঐতিহ্যের ৫৫ বছর পূর্তিতে বিয়াড়া নূর নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা -২০২৪ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৯ জুন বুধবার সকালে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য রালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয় ভার্চুয়ালি বক্তব্যে বলেন, মিলন মেলার মাধ্যমে হারিয়ে যাওয়া স্মৃতি বিস্মৃত রোমন্থন করে আবেগ আপ্লুত হৃদয় নতুন আবেশের সৃষ্টি করে, শিক্ষক শিক্ষার্থীদের মিলনের সেতু বন্ধনে ভাবেন বিনিময়ে সবার জীবনে কল্যাণ বয়ে আসুক মঙ্গল কামনা করছি।

আবেগতাড়িত হয়ে , আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।

আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম,প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের নজরুল ইসলাম, ১৯৮৮ ব্যাচের সুকুমার রায়, ১৯৯০ ব্যাচের তরিকুল ইসলাম চিশতী, ১৯৯১ ব্যাচের শাহীন আলম,১৯৯৪ ব্যাচের আমিনুল ইসলাম লিটন, ১৯৯৫ ব্যাচের পলাশ এবং ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর