1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নকলা (শেরপুর) প্রতিনিধ:
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাত পৌণে ১০ টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০ টার দিকে আসমা গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ঠ করে দ্রæত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবুও স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যায়। কাজ শেষ করে ঘন্টা খানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা করেন। রওনা করার ঘন্টা খানেক পরে অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুর স্ত্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় যান।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়নাতদন্তে দাফন কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর