1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পকে হারালেন নিকি!

ইন্টারন্যাশনাল ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এটি নিকির প্রথম জয়। যদিও নিকি তার নিজ রাজ্য দক্ষিণ ক্যারোলিনায় হেরেছেন। তবে হ্যালির চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছেন। সম্ভবত নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের মুখোমুখি ট্রাম্পই হতে পারেন। রোববার গভীর রাতে জাতিসংঘের এ সাবেক রাষ্ট্রদূতকে বিজয়ী ঘোষণা করা হয়। এ জয় তার প্রচারে একটি ছোট উৎসাহ দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ওয়াশিংটনে ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন নিকি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ।
হ্যালির মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস এক বিবৃতিতে বলেছেন, এটা আশ্চর্যের কিছু নয় ওয়াশিংটনের রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত কাজকে প্রত্যাখ্যান করেছেন।

রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের সাম্প্রতিক জয়ের পর হ্যালির জয় এসেছে। শনিবার মিসৌরি এবং আইডাহোর ককাস জিতেছেন ট্রাম্প।

ট্রাম্প সম্প্রতি আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা এবং দক্ষিণ ক্যারোলিনাও জিতেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হওয়ার জন্য নিজের অবস্থান অনেক শক্তিশালী করেছেন ট্রাম্প।

টানা পরাজয় সত্ত্বেও হ্যালি বলেছেন, তিনি অন্তত সুপার মঙ্গলবার রেসের মাধ্যমে রেসে থাকবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর