1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আজ বিশ্ব বাবা দিবস

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বাবা মানে নির্ভরতা। বাবা মানে বটবৃক্ষের ছায়া। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। জীবনে যতই বাধা-বিপত্তি আসুক, সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা।

ভাষাভেদে শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ। তবে বদলায় না রক্তের টান। মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে, তেমনি ভালোবাসা দেখা যায় বন্যপ্রাণীদের ক্ষেত্রেও। বাবার তুলনা বাবা নিজেই।

বাবার কাছে হাটতে শিখি, শিখি চলা-বলা, সারাটাদিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবা মানেই সব আবদারের জায়গা। সন্তানের জন্য এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ। জীবনের সব রং-চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই। বাবার আর্দশ সন্তানকে ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়।

পৃথিবীর সব বাবাদের প্রতি ভালবাসা, সমর্থন, সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯০৮ সালে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে প্রথম ৫ জুলাই দিবসটি পালন করা হয়। এরপর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।

১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। পৃথিবীতে একমাত্র মা-বাবাই সন্তানকে স্বার্থহীনভাবে ভালোবাসে। মানুষের মতো বন্যপ্রাণীদের মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন-পালনে বাবার অনেক অবদান আছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর