1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ে মন খারাপ তামিমের

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ায় মন খারাপ হয়েছে তামিম ইকবালের।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে।

পাকিস্তানের বিদায়ে খারাপ লাগলেও তামিমের বিশ্বাস পরের আসরে ভালো কিছু করবে বাবর আজমের দল। বিশেষ করে দেশটার সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি দলের এমন খারাপ সময়ে এগিয়ে আসবেন বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘আশা করছি, পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। আজ রোববার বাংলাদেশ সময় রান সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর