1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতে “ক” বিভাগে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রথম হয়েছে সামিহা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সারাদেশ ব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এর ব্যবস্থাপনায় ১৩ ও ১৪ জুন দুইদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসংগীত, গণজাগরণের গান, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় বিষয়ে বয়স ভিত্তিক তিনটি ( “ক” “খ” “গ”) ক্যাটাগরিতে প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে “ক” বিভাগের একজন প্রতিযোগী হিসেবে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং গণজাগরণের গান এই তিনটি বিষয়ে অংশগ্রহণ করে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত বিষয়ে জেলা পর্যায়ে প্রথম এবং গণজাগরণের গান বিষয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে সামিহা তাবাসসুম। তার বাবার নাম গাজী মহিবুর রহমান এবং মাতার নাম নূরুন্নাহার।

জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিন ব্যাপী চলা এই প্রতিযোগীতার সমাপনী দিনে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজাল। জেলা কালচারাল অফিসারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিযোগীতার বিচারকগণ, অভিভাবকগণ এবং পুরস্কার বিজয়ী ও অংশগ্রহণকারীগণ।

উল্লেখ্য যে এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থন অধিকার করেছেন তারা ঢাকায় বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর