1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

উদ্যোক্তাদের ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় সরকার প্রদত্ত রিভলভিং ফান্ড হতে দেশব্যাপী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর