
গাইবান্ধার সাঘাটায় উদয়ন স্বাবলম্বী সংস্থার উদ্যোগে, ঢাকা আই,আই,ডি সহযোগিতায় উদয়ন প্রশিক্ষণ কক্ষে ১১ জুন মঙ্গলবার সকালে অংশ গ্রহণমূলক স্কুল বাজেট প্রণয়নের নাগরিক সচেতনতা শীর্ষক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস, এম, সামশীল আরেফিন টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক, এছাড়া মুক্তিনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, তরুন স্বেচ্ছাসেবক, অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদয়ন স্বাবলম্বী প্রোগ্রাম ম্যানেজার মুন্নি আক্তার স্কুল বাজেট বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন।