1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় মাদ্রাসার চালে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হয় শিশুর মৃত্যু

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

পাবনা সাঁথিয়ায় মাদ্রাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানজিল (০৭) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত তানজিল করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে। মাদরাসা সুপারের শাস্তি দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটে। এর আগেও গত শুক্রবার বিল্লাল (০৯) নামের অপর এক শিশু ঐ টিনের চালেই বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তানজিল বন্ধুদের সাথে খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার টিনের চালের উপরে আটকে গেলে তানজিল গ্রিল বেয়ে উপরে থেকে সেটি আনতে যায়। এসময় টিনের চাল বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে যায়। তার কিছুক্ষণ পর মাটিতে ছিটকে পরে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, গত শুক্রবারে পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার ঐ টিনের চালে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিল বেল্লাল। এর পরেও মাদ্রাসা কর্তপক্ষ বিদ্যুৎ মেরামতের কাজ করেননি? নাকি ছেলেরা চাল থেকে বল আনায় টিনের ক্ষতি হয় বলেই কি চাল বিদ্যুতায়িত করে রেখেছিল কর্তৃপক্ষ? এটা আমাদের এলাকাবাসী প্রশ্ন। তারা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছে।

পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব আব্দুল ওয়াদুদ জানান, শুক্রবারে একটি ছেলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর আমরা বিদু্যত চেক দিয়ে দেখছিলাম। কোথাও তো সমস্যা পাইনাই। আজ কিভাবে যে কি হলো ঠিক বুঝে উঠতে পারছি না।

এদিকে কর্তব্য অবহেলার দাবিতে মাদরাসার সুপারের বিরুদ্ধে দুর্ঘটনার পরে থেকেই বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
বেড়া উপজেলা আবাসিক অফিসার (আরএমও) মাহমুদুল করিম রাজু জানান, ছেলেটিকে হাসপাতালে আনার পর আমাদের কর্তব্যরত চিকিৎসক বুঝতে পারে ছেলেটির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর