1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত
দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন স্লোগান নিয়ে রোববার নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক স্তরের গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল হিসেবে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র উপায়’। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আদিবা খানম।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।
অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক তানভীর আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর