1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদে দুই বাংলার তিন নায়িকার ধামাকা

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রেক্ষাগৃহ কাঁপাতে প্রস্তত তিন চলচ্চিত্র- ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’ ও ‘রিভেঞ্জ’। যদিও ঈদে মুক্তির অপেক্ষায় এসব চলচ্চিত্রগুলোর সঙ্গে তাল মেলাতে পারেনি ‘জংলি’, ‘এশা মার্ডার’ ও ‘নীল চক্র’ নামের তিনটি সিনেমা। কারণ, চলচ্চিত্রগুলোর মুক্তির সময় পিছিয়েছে।

তবে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’ ও ‘রিভেঞ্জ’ এর মুক্তি যে চূড়ান্ত, তাতে কোনো সন্দেহ নেই। সিনেমাগুলো নিয়ে চলছে ব্যাপক প্রচারণা। পাশাপাশি চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকমনেও ফুটে উঠছে তুমুল আগ্রহ-উদ্দীপনা।

এবারের ঈদ বিশেষ চলচ্চিত্রে দর্শকদের আগ্রহের পেছনে একটি অন্যতম কারণ দুই দেশের তিন নায়িকার ধামাকা। ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’ ও ‘রিভেঞ্জ’- এই তিন সিনেমার মাধ্যমে এবার ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাবেন দুই বাংলার শীর্ষ তিন নায়িকা ববি, শবনম বুবলি ও মিমি চক্রবর্তী।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরি ও মিশা সওদাগরসহ অনেকেই। ইতোমধ্যে তুফান’ সিনেমার টিজার ও গান পছন্দ করেছে অনেক দর্শক। এরই মধ্য দিয়ে শাকিব খান ও চঞ্চল চৌধুরীকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে।

এবার ঈদে আরও একটি সংযোজন রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরি ও দীপক সুমনসহ অনেকেই। ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি যে গল্পে নির্মিত হয়েছে, যা এর আগে এমন গল্প নিয়ে সিনেমা হয়নি বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

এছাড়াও মোহাম্মদ ইকবাল পরিচালিত ও শবনম বুবলি অভিনীত ঈদের অ্যাকশন সিনেমা ‘রিভেঞ্জ’। যেখানে দেখা যাবে জিয়াউল রোশান, দীপা খন্দকার ও মিশা সওদাগরসহ অনেক অভিনেতা-অভিনেত্রীকে। নায়িকা শবনম বুবলির অ্যাকশন দৃশ্য দর্শকদের উন্মাদনা বাড়াবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

গত ঈদুল ফিতরে একটি দুটো নয়, ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহে। যদিও এবারের ঈদুল আজহায় নতুন চলচ্চিত্রের সংখ্যা অনেকটাই কম হয়েছে। এরপরও সিনেমা প্রেমীদের সেই হারে হতাশা প্রকাশ করতে দেখা যায়নি। তবে সিনেমা সংশ্লিষ্টরা এই তিনটি সিনেমাকে যথেষ্টই বলছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর