1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজশাহীতে শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি ও নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ৮ জুন সকাল ১১:০০ ঘটিকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি ও নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় “শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি এবং নিয়ন্ত্রণে করণীয়” এ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন কনসালটেন্ট গাজী মহিবুর রহমান।
উপস্থাপিত প্রেজেন্টেশনে রাজশাহী বিভাগের এবং রাজশাহী শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন শব্দের মানমাত্রা কোন এলাকায় কত তা উল্লেখ করা হয়। যার আলোকে রাজশাহী বিভাগ তথা রাজশাহী শহরে শব্দদূষনের মাত্রা কিভাবে কমিয়ে আনা যায় তার উপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন ট্রাফিক বিভাগের এডিসি হেলেনা আক্তার , ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসাদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিনিধি ডিসি(সিটিটিসি) সরকার ওমর ফারুক, রাজশাহী ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান প্রমূখ।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাহমুদা খানমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী।
কর্মশালায় বক্তারা বলেন- গ্রীন সিটি এবং ক্লিন সিটি হিসেবে রাজশাহীর যে সুনাম দেশব্যাপী আছে একইসাথে  রাজশাহীকে কিভাবে শব্দদূষণমুক্ত সিটিতে পরিণত করা যায় সে লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে এবং শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর