1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জুন বেলা ১২ টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ব্রিজের উওর পাশের সড়কে মোহন লাল মন্দিরের সামনে ৪২ টি ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী, পুরুষ ও শিশুসহ অংশ নেন।

শ্রী শ্রী মোহন লাল আখড়া মন্দিরে সভাপতি বেনী মাধব রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি জয় শংকর চক্রবর্তী, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের ভূমি নাই, বাড়ী ঘর নাই, ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবী ঘর চাই, বাড়ি চাই, মাথা গোজার ঠাই চাই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর