1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন অসীম কুমার সাহা

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন অসীম কুমার সাহা। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্রেজারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছরের বর্নাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে অসীম কুমার সাহা দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রাইভেট বন্ড এবং ইক্যুইটি মার্কেট বিষয়ে বিশেষজ্ঞ এই ব্যাংকারের পাণ্ডিত্য রয়েছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, লোকাল অ্যান্ড ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট, এএলএম অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে।

১৯৯০ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে এনসিসি ব্যাংকে যোগ দিয়ে ২০ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্রেজারী হিসেবে মার্কেন্টাইল ব্যাংকে যোগদান করেন। এই সময়ে তিনি অ্যাসেট লায়বিলিটি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট কমিটি, ক্রেডিট কমিটি ও এসএমটিতে নীতি নির্ধারনী দায়িত্বে নিয়োজিত ছিলেন। অসীম কুমার সাহা ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বাংলাদেশে বন্ড অ্যান্ড ইক্যুইটি মার্কেটের সমৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, জার্মানী, জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, হংকং এবং ইন্দোনেশিয়ায় পেশাগত ট্রেনিংয়ে অংশ নেন। রেজিস্টার্ড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অসীম কুমার সাহা পিডিবিএল-এর টেকনিক্যাল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২-২৩ মেয়াদে তিনি বাফেদার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর