1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮৯ বার পঠিত

নওগাঁর বিভিন্ন স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে মান্দা ও পত্নীতলা উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত হয়েছেন – পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের দিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৫)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে একটি তালগাছে গরু বাঁধা ছিল। সেই গরু আনতে গিয়ে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মনিকা খাতুন। আর খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। তখন দৌড়ে বাড়িতে আসার সময় পাশের একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করছিলেন শামসুল আলম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি আহত হন । পরে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর