1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর বাড়িতে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত
জেলা ছাত্রলীগের সহ -সভাপতি হাসান আল ফারাবী জয়ের গুলিতে নিহত ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজের বাড়িতে ছুঁটে গেছেন জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন ও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ স্বজনরা নিহতের কলেজপাড়াস্থ বাড়িতে ছুঁটে যান।
জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন বলেন, ভিডিও ফুটজে দেখা গেছে হামলাকারী ছেলেটি ফিল্মি স্টাইলে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পিস্তল কোমরে রেখে হেটে চলে যায়। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত এবং নিদের্শদাতা তাদের বিচারও আমরা চাই। সন্ত্রাসী কোনো দলের না। তাদেরকে আমরা দলে রাখব না। দল থেকে তারা কোন প্রশ্রয় পাবেনা।
এদিকে নিজ কর্মীর এমন মৃত্যুতে হতবাক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন। তিনি বলেন, যে হত্যাকান্ড ঘটানো হয়েছে তা মর্মান্তিক। যে গুলি করেছে এবং অস্ত্রের যোগান দিয়েছে তাদের সকলের দৃষ্টান্তমূলক বিচার চাই।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর