1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে চার উপজেলায় নির্বাচিত হলেন যারা

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

টাঙ্গাইলে চারটি উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাঈদ আজাদ, বাসাইল উপজেলায় কাজী অলিদ ইসলাম, মির্জাপুর উপজেলায় তাহরীম হোসেন সীমান্ত ও গোপালপুর উপজেলায় কেএম গিয়াস উদ্দিন বিজয়ী হয়েছেন। রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস) প্রতীকে ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত (গামছা) প্রতীকের প্রার্থী সাবেক পৌর মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব ১৯ হাজার ৪১২ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার (কাপ-পিরিচ) প্রতীকে ১৫ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলাম (আনারস) প্রতীকে ২৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ১৭ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস (মোটরসাইকেল) প্রতীকে ১২ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রয়াত এমপি একাব্বর হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত (আনারস) প্রতীকে ৫৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) প্রতীকে ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। এছাড়াও জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) প্রতীকে ২১ হাজার ৬৬৪ ভোট পেয়েছেন।

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) প্রতীকে ৩৩ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী মো. আইয়ুব খান (হেলিকপ্টার) প্রতীকে ৯ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন। এছাড়াও আব্দুল মোমেন (ঘোড়া) প্রতীকে ২ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন, শামসুল আলম (আনারস) প্রতীকে ২ হাজার ২৮ ভোট পেয়েছেন, মাহমুদুল হাসান (কাপ পিরিচ) প্রতীকে ৯৫৭ ভোট পেয়েছেন।

এর আগে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই শান্তিপুর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে। চার উপজেলায় নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ১১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর