1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘মোস্ট ইনোভেটিভ ইসলামী ব্যাংক-এক্সিলেন্স ইন ব্যাংকিং এ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পঠিত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম এ্যাওয়ার্ডস-২০২৪ এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ‘মোস্ট ইনোভেটিভ ইসলামী ব্যাংক-এক্সিলেন্স ইন ব্যাংকিং এ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছে। আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর অভিনব গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গ্লোবাল ব্রান্ডের আয়োজনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক-এর নিকট

থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী পুরস্কার গ্রহণ করেন। এ সময় সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ মান্নান, গ্লোবাল ব্রান্ডের সভাপতি ও বিআইএফএ-এর উপদেষ্টা জনাব রাজু আলিম ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মর্যাদাপূর্ণ আই এস ও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর