1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিআরটিসি এসি বাস এখন হবিগঞ্জের চুনারুঘাট রুটে।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২০ বার পঠিত

রাষ্ট্রীয় গণপরিবহন ‘বিআরটিসি’ এসি বাস এখন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া থেকে ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় পর্যন্ত যাত্রা শুরু করেছে। বাদল এন্টারপ্রাইজের পরিচালনায় বর্তমানে একটি বাস চলাচল করছে। ঈদুল আজহার পর থেকে দুটি বাস চলবে বলে প্রতিষ্ঠানটির এমডি সাংবাদিক সায়েদুল ইসলাম বাদল জানিয়েছেন। গত ২২ মে বিকেল তিনটায় ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় থেকে এর যাত্রা শুরু হয়।

বর্তমানে আসামপাড়া থেকে সকাল ৬টায় ও ঢাকা থেকে বিকেল তিনটায় নিয়মিত গাড়িটি চলছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ জুন থেকে এর শিডিউল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এই সময় অনুযায়ী ওই দিন সকাল ১০ টায় আসামপাড়া থেকে ও রাত ৮টায় ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় থেকে বাস ছাড়বে।

ঈদ উপলক্ষে টিকেটের মূল্য থাকবে ৭০০ টাকা।সায়েদুল ইসলাম বাদল এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর