1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তাইওয়ান শিক্ষার্থীদের আত্মহত্যার হার কমাতে মানসিক স্বাস্থ্য ছুটি দেবে

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

তাইওয়ানের উচ্চ বিদ্যালয়গুলোতে তরুণদের আত্মহত্যার হার বেড়েছে। তাই তরুণদের উচ্চ স্তরের মানসিক চাপ ও বিষণ্নতা মোকাবেলায় চলতি মাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ছুটি দেওয়া শুরু করবে।
এই প্রকল্পের আওতায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজনে প্রমাণ ছাড়াই প্রতি সেমিস্টারে তিন দিন পর্যন্ত ছুটির জন্য আবেদন করতে পারে। অবশ্য এক্ষেত্রে অভিভাবকের অনুমতি নিতে হবে। ৪০টিরও বেশি বিদ্যালয় পরীক্ষামূলক এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রকল্পটি তাইওয়ানের তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের এর মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী মানুষের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর জন্য তাইওয়ানের শিক্ষা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের উপর চরম একাডেমিক চাপ, উদ্বেগ এবং হতাশা হচ্ছে তাদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার মূল চালক।

২০২২ সালে চাইল্ড ওয়েলফেয়ার লিগ ফাউন্ডেশন শিক্ষার্থীদের উপর একটি সমীক্ষা চালায়। তাতে দেখা গেছে, ১২ শতাংশেরও বেশি ‘গুরুতর’ স্তরের মানসিক চাপের তথ্য জানিয়েছে। জুনিয়রদের তুলনায় সিনিয়র হাই স্কুলের ছাত্রদের মধ্যে এই হার দ্বিগুণেরও বেশি। উচ্চ বিদ্যালয়ের প্রায় এক চতুর্থাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা ভয়াবহ বিষণ্নতায় ভুগছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর