1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফতুল্লায় বকেয়া বিল আদায়,অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

নারায়ণগঞ্জে বেশ কিছু এলাকায় বকেয়া বিল আদায়ে ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোনাল অফিসের কর্মকর্তারা।

সোমবার 0৪.0৬.২০২৪ তরিখ সকালে শুরু করা অভিযান চলে বিকেল পর্যন্ত। তিতাস জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ’র নির্দেশে জোবিঅ-ফতুল্লা অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান এর নেতৃত্বে এবং জোবিঅ-নারায়নগঞ্জের ব্যাবস্থাপক প্রকৌশলী ইমরানের সহযোগিতায় এই অভিযান পরিচালনা হয়।

অভিযানে ৪ কোটি টাকা বকেয়া বিলের অভিযোগে ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার ১,৬০০ জন গ্রাহকের মধ্য ১৩৫ জন গ্রাহকের ১ লক্ষ টাকার অধিক বকেয়া রয়েছে।এছাড়াও উক্ত এলাকার আবাসিক গ্রাহকদের নিকট প্রায় ৪,০০,০০,০০০/- (চার কোটি) টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে ।অধিকাংশ গ্রাহকের অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা রয়েছে।বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য ২ দিন মাইকিং করা সহ জুম্মার নামাযে মসজিদে গ্যাস বিল পরিশোর জন্য বয়ান করানো হয়। পাশাপাশি এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানকেও বকেয়া গ্যাস বিল পরিশোধ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে মর্মে পত্র মারফত অবহিত করা হয়।

এরপরেও গ্রাহক গ্যাস বিল পরিশোধ না করায় গত সোমবার ৩ জুন উক্ত এলাকার অন্তর্ভুক্ত টাগারপাড়, গাবতলী, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের উদ্দেশ্যে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানের সময় এলাকার লোকজন উত্তেজিত হয়ে তিতাস গ্যাসের লোকজনের উপর চড়াও হয় এবং ৩ জন কর্মচারী আহত হন। এলাকার লোকজন কর্তৃক বিচ্ছিন্নকৃত মালামালও ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে তিতাস। তিতাস গ্যাসের পক্ষ থেকে উক্ত এলাকার ২ টি উৎসমুখ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর