1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে সপ্তাহব্যাপি সাঁতার প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী সাঁতার প্রতিযোগিতা। সাঁতারের আনন্দমুখর প্রতিযোগিতায় অংশ্রগহণ করে মাইলস্টোন কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রীরা।

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুইমিংপুলে গত ২৮ মে শুরু হয়ে প্রতিযোগিতা চলে ৩ জুন পর্যন্ত। জীবন রক্ষায় স্বস্তির ব্যায়াম খ্যাত সাঁতার নিয়ে চমৎকার এই প্রতিযোগিতার সমাপনী দিন আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সমাপনী দিনের বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাঁতারুদের পুরস্কার প্রদান করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। এখানে উল্লেখ্য যে, দেশসেরা কলেজগুলোর অন্যতম একটি মাইলস্টোন কলেজ।

গুণগতমানের ক্লাশরুম শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে সেরাদের মতোই। মেধা ও মননের বিকাশে এখানে ছাত্রছাত্রীরা সারাবছর বিভিন্ন রকমের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। মাইলস্টোন কলেজের নিজস্ব সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা তেমনি এক অনন্য আয়োজনেরই অংশ।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর