1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ গোল

ক্রীড়া ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

আর্জেন্টিনাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

রোববার ম্যাচের ১৯ মিনিটেই ভিটোরিয়া ইয়াইয়া গোল করে এগিয়ে নেন ব্রাজিলকে। ৩৬ মিনিটের মাথায় ইয়াসমিম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।

বিরতির পর ৫৪ মিনিটে বিয়া জানেরাতোর গোল করলে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৬১ মিনিটে গাবি নুনেস গোল করলে লিড হয় ৪-০ ব্যবধানের।

৮১ মিনিটের মাথায় অবশ্য আর্জেন্টিনার সেলেস্তে ডস সান্তোস গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জানেরাতো নিজের জোড়া গোল পূর্ণ করে আর্জেন্টিনাকে ৫-১ ব্যবধানের হার উপহার দেন। পাশাপাশি দলকে তোলেন সেমিফাইনালে।

শেষ চারে ব্রাজিল মেক্সিকো অথবা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। সোমবার ভোরে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর