1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৫২ বার পঠিত
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার ইব্রাহিমপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৫টায় ইব্রাহিমপুর গ্রামের মেহেরুন নেছা পার্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
মাঠ দিবসের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাশরুম উৎপাদনের উদ্যোক্তা জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি,ইনডিপিডেন্ট টিভি ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মানিক আকবর প্রমুখ।
মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন,মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,সহকারী কৃষি কর্মকর্তা শাহিন শাহনেওয়াজ, মুসলে উদ্দিন, আমিরুল হক ও নাজনিন সুলতানা। মাঠ দিবসে ২০০ মাশরুম চাষে উদ্যোগী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর