1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মার্কেন্টাইল ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী য্ক্তু ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেড এর চেয়ারম্যান এম. আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রেজাউল কবির, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মোঃ আব্দুল হান্নান, আলহাজ্ব মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল ও সম্মানিত উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ শহিদুল আহসান। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০২৩ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল

ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২৩ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৪ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.৮৬ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯১ টাকা এবং নীট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪.৮০ টাকা।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, মুঃ মাহমুদ আলম চৌধুরী এবং অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর