1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন উদ্বোধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত
নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা  হয়েছে। শনিবার  সকালে শহরের উকিল পাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।
এসময় বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, রাজশাহী স্বাস্থ্য বিভাগের সহকারী-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আনোয়ারুল আজিম,  সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা.আশিষ কুমার সরকার, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন,  আবুবকর সিদ্দিক সভাপতি জেলা প্রেস ক্লাব নওগাঁ  সহ প্রমুখ।
জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর