1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বড় পীরের মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

বড় পীর আবদুল কাদের জিলানী (র.)-এর মাজার জিয়ারত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হজরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র.)।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হজরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র.) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে।

তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন, বাংলাদেশের মানুষ বড় পীরকে অনেক সম্মান করে।

আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য কোরায়েশী, আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি মো. মাহবুব উল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ মামনুন কাদের ও এর সদস্য জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর