1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিয়ের পরই নেচে ভাইরাল কাঞ্চন-শ্রীময়ী

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

দীর্ঘ চড়াই-উতরাই পার করে অবশেষে এক হলো টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের চার হাত। ভালোবাসা দিবসে রেজিস্ট্রি সম্পন্নের পর মার্চের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সারলেন এই জুটি।
শনিবার শহরের এক রেস্তোরাঁয় শ্রীময়ী ও কাঞ্চনের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের পর্ব। এরপর হয় মেহেন্দি ও সংগীত। নাচে-গানে জমে ওঠে আসর। বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরে বধূ বেশে শ্রীময়ী, তার সঙ্গে ম্যাচিং করা পাঞ্জাবি পরেন কাঞ্চন।

এদিকে কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাদের বিয়ের মন্ডপে গান গাইতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, মুখোমুখি বসে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। তাদের পাশে পুরোহিত মন্ত্র পড়ছেন। কাঞ্চন সেগুলো মন দিয়ে বলার চেষ্টা করছেন।

অন্যদিকে মনের আনন্দে গলা ছেড়ে গান ধরেছেন শ্রীময়ী। তিনি বিয়ের আনন্দে গেয়ে ওঠেন ‘চোখে চোখে এত কথা…’। নতুন বউয়ের মুখে এই গান শুনে লজ্জায় লাল হয়ে যান কাঞ্চন। কিন্তু শ্রীময়ী যখন তাকেও গান গাইতে বলেন তখন তিনি কোনোভাবেই গান গলায় তুলতে পারলেন না। সেটা দেখেই নাখোশ শ্রীময়ী চেঁচিয়ে বলে উঠলেন, ‘এ কাঞ্চন ফ্লপ। একেবারেই সুপার ফ্লপ।’

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের আসর বসেছিল। এদিন সকাল থেকে শুধু দুই পরিবারের উপস্থিতিতে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সব রীতিনীতি পালিত হয়। গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন। এরপর ২ মার্চ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন তারা। আগামী ৬ মার্চ হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর