1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জলাবদ্ধতা নিরাসনে কাজ করছেন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডের জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি নিরসনে কাজ করে যাচ্ছেন বর্তমান কাউন্সিলর আলহাজ্ব সামসুউদ্দিন ভূঁইয়া সেন্টু।

গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ার পর নিজ ওয়ার্ডে এই কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। প্রধান প্রধান সড়ক থেকে পানি নিষ্কাশন সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর।

কাউন্সিলর নিজে রাস্তায় দাঁড়িয়ে কাজের তদেরকি করায় পরিচ্ছন্নতা কর্মীদের প্রচেষ্টায় কোথাও জলাবদ্ধতা স্থায়ী হয়নি। সড়কের পানি নিষ্কাশনে কাউন্সিলর গঠন করেন কুইক রেসপন্সস টিম ।এবং রাস্তাঘাট ও ড্রেনের জমে থাকা পানি নিষ্কাশনে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ করাতে ভোগান্তি দীর্ঘদিন পোহাতে হয়নি বাসিন্দাদের।

তার দ্রুত হস্তক্ষেপের কারণে ভোগান্তির হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব আলহাজ্ব সামসুউদ্দিন ভূঁইয়া সেন্টু।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু বলেন,যেসব জায়গায় এখনো পানি আছে তা নিষ্কাশনে যথেষ্ট পরিমাণ চেষ্টা চালানো হচ্ছে এবং দ্রুতই সব জায়গার পানি নিষ্কাশন করা চেষ্টা করছি।

তিনি আরো বলেন, নাগরিকদের ভোগান্তি লাগবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যত সব সেবা আছে সব কিছুই বাসিন্দাদের জন্য দেয়া হবে। স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, নিত্য দিনের ব্যবহার্য ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেললে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে, জলাবদ্ধ সমস্যা শুধু নাগরিক ভোগান্তি সৃষ্টি করে না সামগ্রিকভাবে একটি বড় ধরনের সমস্যা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর