1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে মাতৃদুগ্ধ আইন বিষয়ক অবহিতকরণ সভা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও এর বিধিমালা-২০১৭, মায়ের দুধের উপকারিতা ও গুড়াঁ দুধের অপকারিতা শীর্ষক অবহিতকরণ সভা রোববার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহাগ রানা, এম আই এম পুষ্টিবিদ ডাঃ তোফায়েল ও জাতীয় পুষ্টি ইনস্টিটিউটের ট্রেইনার ডাঃ মিঠুন দেবনাথ।
সভায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় “মাতৃদুগ্ধ বিকল্প,শিশুখাদ্য,বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি(বিপণন নিয়ন্ত্রণ)আইন-২০১৩ (“মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩) বিষয়ে আলোকপাত করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর