1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাগেরহাটে অগ্রনী ব্যাংক পিএলসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬১ বার পঠিত

অগ্রনী ব্যাংক পিএলসি. ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের বাগেরহাট অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাগেরহাট খান জাহান আলী ডিগ্রী কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা।

এদিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক ড. ফখরুল। অগ্রনি ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল শাখার সহকারী মহাব্যবস্থাপক বিপুল মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা অঞ্চল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক হেদায়েত হোসেন শেখ ও খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফউদ্দিন রাখী।

অগ্রনী ব্যাংক পিএলসি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাংক কর্মকতা- কর্মচারী, মাঠ সহকারী তাদের সন্তান ও অতিথিদের সমন্বয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট অনুযায়ী প্রতিযোগিতায় দাবা, লুডু, তাস, ক্যারাম, দৌড়, লাফ, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০ ওভারের ক্রিকেট, হাটা প্রতিযোগিতা ও যেমনখুশি তেমন সাজাসহ অন্যান্য ইভেন্ট পরিচালিত হয়। দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতারন করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর