1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ইংলিশ ক্লাব। গত ২৫ মে, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামাল উদ্দিন সেমিনার হলে অনুষ্ঠি হয় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের মনোজ্ঞ এই আয়োজন।

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। নাচে, গানে আনন্দময় মেধাবীদের মিলনমেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল-উত্তরা ৪নং সেক্টর ক্যাম্পাসের অধ্যক্ষ মো. নুরুর রহমান এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের সম্মানিত উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকগণ এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ।

মাইলস্টোন কলেজ থেকে এবছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব) এবং বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এখানে উল্লেখ্য যে, ২০২৪ সালে মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৭৫০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০% এবং জিপিএ-৫ পেয়েছে ১২৯৮ জন ছাত্রছাত্রী। এটি সর্বাধিক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাসের এক অনন্য দৃষ্টান্ত।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর