1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং প্রাণ-আরএফএল এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭১ বার পঠিত
এনসিসি ব্যাংক সম্প্রতি প্রাণ-আরএফএল এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশক/প্রতিনিধিগণ তাদের সংগৃহীত অর্থ দেশব্যাপী বিস্তৃত এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও  উপ-শাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন মোডিউলের সুবিধা পাবেন।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এর উপস্থিতিতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সিপিএ এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময়, এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও প্রগতি স্মরণি শাখার ব্যবস্থাপক সৈয়দ সাদিকুর রহমান, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং প্রাণ-আরএফএল এর সিনিয়র ম্যানেজার (করপোরেট ফিন্যান্স) খাইরুল ইসলাম ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট) আফসার দেওয়ান আবিদসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর