1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ী হতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ডাকাত সর্দার রাকিবসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

২৩ মে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। পরবর্তীতে র‌্যাবের উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে দেখতে পায় ১১ জন যুবক সমবেত হয়ে সন্দেহজনক অবস্থায় শলাপরামর্শ করছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দলের সদস্যরা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাবের উক্ত আভিযানিক দল ডাকাত চক্রের মূলহোতা ১। মোঃ রাকিব হোসেন (২০), পিতা- মোঃ মিলন, সাং-মাতুয়াইল জঙ্গলবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকাসহ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। মোঃ ইয়াছিন (২০), পিতা- মোঃ ইউনুছ হাওলাদার, সাং- ধানসাগর, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট , ৩। মোঃ সজিব (২৮), পিতা- মৃত বাবুল, মাতা- নুরজাহান, সাং- আইচা হাওলা, থানা- বাবুগঞ্জ, জেলা-বরিশাল, ৪। মোঃ রায়হান @ হৃদয় (২৮), পিতা- মোঃ বাদশা মিয়া,সাং- মানিকনগর নাজিমউদ্দিন গলি, থানা-মুগদা, ঢাকা, ৫। আকাশ মাঝি (১৯), পিতা- মাঈনউদ্দিন মাঝি, সাং- মাঝিকান্দি, থানা- সখিপুর, জেলা- শরিয়তপুর, ৬। মোঃ সজিব (১৯), পিতা- মোঃ ফজু রহমান, সাং- শনির আখড়া, হাজী মসজিদ, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৭। রাব্বি হোসেন (২৬), পিতা- রফিকুল ইসলাম, সাং- রায়েরবাগ, রশিদবাগ, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৮। মোস্তাকিম (২৮), পিতা- মোরছালিন, সাং- নবীনগর, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৯। মোঃ রাহাদ (২৭), পিতা- আবু তাহের, সাং- কুতুবখালী খান ভিলা,থানা-যাত্রাবাড়ি, ঢাকা, ১০। শান্ত আহমেদ (২৫), পিতা- মৃত কালু মিয়া, সাং- দক্ষিন কুতুবখালি, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ১১। মোঃ আলী (২৫), পিতা- শুকুর আলী সরদার, সাং- গোসাইবাগ, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়।

এসময় তাদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ০১ টি ছোরা, ০১ টি রামদা, ০১টি হাসুয়া, ০২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর