1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে- প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদা ভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রেরণের ব্যবস্থা নেব। বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘসূত্রিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী  অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদা সম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর