1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে  ৪৫ টি হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিংএ ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার 

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৮১ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২এপিবিএন) বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর নির্দেশে অত্র ব্যাটালিয়নের সাইবার সেল মোবাইল হারানো জিডির কপি সংগ্রহ করে অভিযান পরিচালনা করে  সর্বমোট ৪৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল-১০,৮৭,১৪২/- (দশ লক্ষ সাতাশি হাজার একশত বিয়াল্লিশ) টাকা,
বিকাশ ও নগদ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল নগদ ও বিকাশ মোট-০৪ টি একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৮১,০০০/- (একাশি হাজার) টাকা উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জি.ডি. নং-১৬৫ তারিখ ইং-২২/০৫/২০২৪ তারিখ মূলে বিভিন্ন কোম্পানির ৪৫ টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ৮১,০০০/- টাকা প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক (এ্যাডজুটেন্ট) এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর