1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

অগ্রণী ব্যাংকের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সঙ্গে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্যাকেজ জিডি-২৭ এর আওতায় ফুড স্টক মার্কেট মনিটরিং সিস্টেম সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ২০ মে ২০২৪ খাদ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলাচল সংরক্ষণ ও সাইলো) মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুস সালাম, পরিচালক (সরবরাহ, বন্টন ও বিপণন) রেজা মোহাম্মদ মহসিন, পরিচালক (প্রশিক্ষণ) এস এম মিজানুর রহমান, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর