1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৪’ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি আলিঙ্গন  সবার জন্য ন্যায়সঙ্গত এবং সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা” উদযাপন করেছে। দিবসটি পালনের অংশ হিসেবে ব্যাংকের কর্পোরেট হেড অফিসে, এমটিবি ফাউন্ডেশন কর্তৃক একটি রক্তদান কর্মসূচি আয়োজিত হয় যেখানে উল্লেখযোগ্য সংখ্যক এমটিবিয়ান অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে।

এমটিবিয়ানদের কাছ থেকে সংগৃহিত রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে। একই সাথে, সকল এমটিবিয়ানদের মধ্যে থ্যালাসেমিয়া প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং এর চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা সৃষ্টির প্রয়াসে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল আয়োজিত র‌্যালিতে এমটিবিয়ানদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৪’ উপলক্ষে আযোজিত রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক সেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ডাঃ এম এ মতিন, সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা, সৈয়দ দিদার বখত্ এবং মূলবক্তা হিসেবে হেমাটোলজিস্ট, ডাঃ এম এ খান উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক, ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন এবং মিউচুয়াাল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দীন আহ্মাদ, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুয়ীন ও মোঃ শাফকাত হোসেন এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর