1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত এমদাদুল হক পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের সমর্থক। সোমবার ভোররাতে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের (আনারস) সমর্থক।
পলাশ ভোররাতে নিজ গ্রাম শাহপুর যাবার সময় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়া হলে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রাশেদুল ভুইয়া কাউসার জীবন বলেন ,নির্বাচনে তার নেতাকর্মীদের বিভিন্ন সময়ে হামলা ও মারধরের ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজন । নির্বাচনে ভয় ভীতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে থেকে বিরত থাকে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান। তবে অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরণের ঘটনা ঘটেছে কি না তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর