1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০২৪ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিতে ১৮ মে জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক প্রীতি সম্মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল। এছাড়াও ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ তৌহিদ হোসেন, ট্রেড ফাইন্যান্স এন্ড আরএমজি ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী, চট্টগ্রাম ও পাশর্^বর্তী অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকগণ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি ব্যাংকটিকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান। ভবিষ্যতে আরো অধিক সংখ্যক কর্মকর্তা যাতে প্রমোশন পায় সে ব্যাপারে সকলকে আত্মউন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর