1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ড আটক ৩

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পঠিত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আটক তিনজন হলেন ওই ভবনে ‘চুমুক’ নামে একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ রেস্টুরেস্টের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
মহিদ উদ্দিন বলেন, আগুনের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিচ তলায় দুটি খাবারের রেস্টুরেন্ট ছিল, পেছনের দিকে বড় এবং সামনের দিকে ছিল হালকা চা কফির ছোট্ট রেস্টুরেন্ট। ছোট্ট রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। সেই ভিডিও ফুটেজ সবার কাছে রয়েছে।

এ ঘটনায় পুলিশ ও সিআইডি আলামত সংগ্রহ করেছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে আইজিপি ও পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবনগুলোতে এত গ্যাস সিলিন্ডার কোথা থেকে এলো এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো এসব বিষয় আমরা পরিষ্কার হবো। সেভাবেই তদন্ত চলছে, আশা করি তদন্তেই আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে মহিদ উদ্দিন বলেন, তাদের মধ্যে ১৮ জন নারী ও আটজন শিশু আছে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। অন্য ছয়টি মরদেহে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর