1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩২ বার পঠিত

রাজধানীর মিরপুরের কালশীতে এবার ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। আজ রোববার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভ কারীরা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০, মিরপুর-১ ও আগারগাঁও এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অটোরিকশা চালকদের বিক্ষোভে মিরপুর জুড়ে তীব্র যানজট শুরু হয়েছে। ক্রমেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর