1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস এর শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত
গ্রাহকদের ব্রাঞ্চ ভিত্তিক লেনদেন আরও সহজ করতে চেক বই কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলনের বিকল্প হিসেবে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে অর্থ উত্তোলনের সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র  ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস এর শুভ উদ্বোধন।
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো: মারুফুর রহমান খান; ইভিপি, আইটি বিভাগ প্রধান মোঃ সাব্বির হাসান চৌধুরী ইভিপি; ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগ প্রধান মোঃ তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সমন্বয় করে ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এধরণের আরও অনেক সার্ভিস আগামিতে নিয়ে আসবো।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “ব্যাংকের মোবাইল অ্যাপ পিমানি দিয়ে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে যেকোনো গ্রাহক চেক বই কিংবা ডেবিট কার্ড ছাড়া সহজ, দ্রুত এবং নিরাপদে অর্থ উত্তোলন করতে পারবেন।“
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর