1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ কার্যালয়টি চেয়ারম্যান প্রার্থী মো: মুরাদ হোসেন ভুঁইয়া নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন। রবিবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
জানা যায়, রাত পৌনে দুইটার দিকে গাজীর বাজারের পশ্চিম পাশে ইউনিয়ন আওয়ামী লীগের পুরাতন কার্যালয় বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া (আনারস) প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হঠাৎ আগুন দেখে বাজারে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নিবার্চনী অফিসের পোস্টার, ব্যানার, সাইডের সামিয়ানা পুড়ে যায়।
চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের লোকজন নির্বাচনের শুরু থেকে বিভিন্নভাবে অপপ্রচার ও মিথ্যা প্রপাঘান্ডা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তাদের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন। এ ব্যপারে চেয়ারম্যান প্রার্থী মো: মনির হোসেন  বলেন সকালে ঘুম থেকে উঠে আমি শুনেছি। তবে
আমার কাছে মনে হচ্ছে আমি ষড়যন্ত্রের শিকার।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: নুরে আলম জানান আগুন লাগার ঘটনা আমরা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর