1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঘাটায় উদয়ন চত্বরে শেয়ারিং ওয়ার্কশপ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পুঁটি মারি গ্রামে উদয়ন স্বাবলম্বী সংস্থার আয়োজনে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাস্তবায়িত প্রকল্প “ক্ষতিগ্রস্তদের খাদ্য সুরক্ষা ও জীবীকায়ন শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় উদয়ন চত্বরে শেয়ারিং ওয়ার্কশপ হয়েছে । ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী। উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, উক্ত ওয়ার্কশপে ফিল্ডে বাস্তবায়িত সকল কার্যক্রম প্রদর্শণী করা হয় যেমন; মাচায় ছাগল পালন, আধুনিক প্রযুক্তিতে হাঁস পালন, মডেল সবব্জী বাগান, কলস পদ্ধতিতে মিষ্টি কুমড়ার চাষ, হ্যাংগিং পদ্ধতিতে সবব্জী চাষ,রোগ—বালাইনাশক দমন প্রযুক্তি, সদস্যদের উৎপাদিত কৃষি পণ্য ও সদস্যদের হাতে তৈরি কিছু হস্তশিল্প। এছাড়াও ওয়ার্কশপে গর্ভবতী মা ও প্রসূতি মা’দের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। প্রকল্পটি মেনোনাইট সেন্ট্রাল কমিটি, বাংলাদেশ’এর সহযোগিতায় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে ৩৬০ জন সদস্য নিয়ে বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর