1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান ভাটা বন্ধের নির্দেশ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায়, সুপ্রিম কোর্টের  নির্দেশনা অনুযায়ী ৩টি ইট ভাটা মালিকের বিরুদ্ধে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে উপজেলার সকল ইটভাটা মালিকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে এনে  ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয় ।

১৮ মে শনিবার সকালে কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এস,এস, ব্রিকস ২০ হাজার টাকা, তালুকদার ব্রিকস ৩০ হাজার টাকা, কর্নফুলি ব্রিকসে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস, আই, নাসির উদ্দিন, বোনারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।
উল্লেখ্য, সাঘাটা উপজেলায় দীর্ঘদিন থেকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই ১০টি ইটভাটা আইন অমান্য করে চালিয়ে আসছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর