1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্র্যাক ব্যাংকের অন্যরকম মা দিবস উদ্‌যাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৭ বার পঠিত

সন্তানদের কর্মস্থলে তাঁদের মায়েদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এবার অন্যরকমভাবে মা দিবস পালন করেছে ব্র্যাক ব্যাংক। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটির আয়োজন করা হয় ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় অনিক ও সেপাল টাওয়ারে।

ব্র্যাক ব্যাংক কর্তৃক এমন অনন্য আয়োজনের উদ্দেশ্য ছিল, সহকর্মীদের মায়েদের তাঁদের সন্তানরা কেমন পরিবেশে কাজ করে, সেটি দেখানো এবং ব্যাংকের সমৃদ্ধিতে তাঁদের সন্তানদের অবদানের জন্য মায়েদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ব্যাংকের আমন্ত্রণে সাড়া দিয়ে ১৫ মে ২০২৪ মোট ১২৭ জন মা যোগ দিয়েছিলেন এই আয়োজনে। ব্যাংকের দুটি প্রধান কার্যালয়ে অবস্থিত নিজেদের ছেলেমেদের কর্মস্থল ঘুরে দেখেন তাঁরা।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ব্যাংকের এই সাফল্যযাত্রায় সহকর্মীদের ভূমিকা তুলে ধরে তাঁদের জীবনে মায়েদের অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সব মায়েদের প্রতি নিজের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকর্মীদের পেশাগত জীবনে পারিবারিক বন্ধন এবং সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি মায়েরা যখন ইচ্ছা তখন তাঁদের সন্তানদের কর্মস্থল ব্র্যাক ব্যাংক পরিদর্শনে আসতে পারবেন বলে নিশ্চিত করেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনও সহকর্মীদের ব্যাপক প্রশংসা করে বলেন, “আপনারা আপনাদের সন্তানদের সঠিকভাবে লালন-পালন করেছেন বলেই ব্র্যাক ব্যাংকে আমরা এক ঝাঁক মেধাবী সহকর্মী পেয়েছি। তাঁদের সাফল্যের মূলে রয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ। সন্তানদের জীবনে আপনাদের এই অমূল্য অবদানের জন্য আজ আপনাদের এখানে পেয়ে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি।”

এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং ফলপ্রসূ। অনিক এবং সেপাল টাওয়ারে দুটি পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই দারুণ ও মনছোঁয়া অনুষ্ঠানটি।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর