1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেন নাবিক সাব্বিরকে

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সোমালিয়ার জলদস্যুদরে হাতে জিম্মি টাঙ্গাইলরে নাবিক সাব্বিরের বাড়িতে আজ ঈদের আনন্দ। মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল সাব্বিরের বৃদ্ধ মা-বাবা বোন বন্ধুসহ স্বজনরা। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেনেন নাবিক সাব্বিরকে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহররে আদলত পাড়ার বোনের বাসায় উঠলেন সাব্বির। সাব্বির জানায় ‘যখন আমাদরেকে জলদস্যুরা তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেন, তখন থেকে আমরা তাদের কাছে বন্দি জীবনযাবনে করতে ছিলাম।

তবে জাহাজে আমারা যে যার কাজ ঠিকঠাক মত করেছি, রোজা রেখেছি, নামাজও পড়েছি। সাব্বির জানায়, এখন ছাড়া পেয়ে সেই ঈদের আনন্দটাই আল্লাহ যেন এখন দিয়েছে। আমদেরকে ফিরিয়ে আনতে সিও স্যার সহ যারা গুরুত্বর্পূণ ভূমকিা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পরিবারে সাব্বিরকে পেয়ে তাদের মধ্যে ঈদের উৎসব আমেজ বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশিরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমায়। সাব্বিরের বোন মিতু আক্তার জানান, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা অনেক খুশি।

উল্লেখ্য, গত (১৪ এপ্রিল) ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছে দুবাই এর আল হামরিয়া বন্দর। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথর র্ভতী করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দ্যেশে রওয়ানা দেয়। সব মিলিয়ে ৬৫ দিন পর মুক্ত হয়ে নাবিকরা বাংলাদেশে এসে স্বজনদরে কাছে ফিরলেন।

প্রসঙ্গত, সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এদের মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজলোর সহবতপুর ইউনয়িনরে ডাঙা ধলাপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে সাব্বির। টাঙ্গাইল শহরের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে র্সবশেষ ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্য বহনকারী একটি জাহাজে র্মাচেন্ট র্কমর্কতা হিসেবে চাকুরী নেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর